স্টাফ রিপোর্টার::
বন্যা পরবর্তী করনীয় ও পুনর্বাসন বিষয়ে জগন্নাথপুর প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদের পুত্র কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য জগন্নাথপুরের কৃতি সন্তান আজিজুস সামাদ আজাদ ডন।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে আজিজুস সামাদ আজাদ ডন বলেন সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের জননেত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। জগন্নাথপুর সহ সুনামগঞ্জের মানুষের দু:খ দুর্দশনার কথা তিনি জানেন।
আজিজুস সামাদ আজাদ ডন ও আওয়ামী লীগ পরিবারের তত্ত¡াবধানে বন্যা পুনর্বাসন তহবিল এর মাধ্যমে ২২ জুলাই শুক্রবার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজারে ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ফ্রি চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হবে। ২৩ জুলাই শান্তিগনজ উপজেলা ও ২৪ জুলাই জগন্নাথপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ৩৫০ বান ঢেউ টিন বিতরণ করা হবে।
মতবিনিময় সভায় জগন্নাথপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মো: হুমায়ুন কবির, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি রিয়াজ রহমান, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি বাংলাদেশ মিডিয়ার প্রতিনিধি আব্দুল ওয়াহিদ, দৈনিক আমাদের কন্ঠ প্রতিনিধি ডা: নয়ন রায়,
যুগ্ম সাধারন সম্পাদক দৈনিক খবরপত্র প্রতিনিধি মুহাম্মদ ইয়াকুব মিয়া, কোষাধ্যক্ষ দৈনিক সিলেট বাণী প্রতিনিধি ও দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক হিফজুর রহমান তালুকদার জিয়া, দৈনিক বিজয়ের কন্ঠ প্রতিনিধি মুহাম্মদ ইকবাল হোসেন।
মতবিনিময়কালে উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা আজিজুস সামাদ ডনের সাথে উপস্থিত ছিলেন।
Leave a Reply