মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার
জগন্নাথপুরে একুয়ান হত্যা মামলার দুই আসামি কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের লিবিয়ায় মানব পাচারকারী আলী হোসেনের বাবা আবুল মিয়া (৫০), আলী হোসেনের মা আছমা বেগম (৪০)
সোমবার (১০ অক্টোবর) ভোরে জগন্নাথপুর থানা পুলিশের একটি দল সিলেট ও হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকা, ব্যাংকের চেক বই, এটিএম কার্ড, সাতটি মোবাইল ফোন ও পাসপোর্টসহ তাদেরকে গ্রেফতার করে।
জানা গেছে, ২০২১ সালের মার্চে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধর পাশা গ্রামের তরিকুল ইসলামের ছেলে একুয়ান ইসলামকে ইতালি পাঠানোর জন্য আলী হোসেনের সাথে চুক্তি করে লিবিয়া যায় একুয়ান। লিবিয়ায় অবস্থানরত অবস্থায় মারা যায় একুয়ান। গত (২৯ সেপ্টেম্বরে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় মরদেহ দেশে আনা হয়। এই ঘটনায় একুয়ানের বাবা তরিকুল ইসলাম বাদী হয়ে ৩ অক্টোবর জগন্নাথপুর থানায় মানবপাচার আইনে আবুল হোসেন, আছমা বেগম (৪০), তাদের ছেলে লিবিয়া প্রবাসী আলী হোসেন (২৫), আত্মীয় সালেহ আহমদকে (৪৫) আসামি করে মামলা করেন। ওই মামলায় এদের গ্রেফতার করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ বলেন, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। লিবিয়া থাকা আসামিদের গ্রেফতার করতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে।
Leave a Reply