বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
(১৮ অক্টোবর) মঙ্গলবার উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন সহ মোট ১৩ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ বরাদ্দ দেয়া হয়। চেয়ারম্যান পদে – আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আকমল হোসেন ( নৌকা), স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ( মোটরসাইকেল), মুক্তাদীর আহমদ মুক্তা (আনারস), জমিয়াতে উলামায়ে ইসলামের সৈয়দ তালহা আলম (খেজুর গাছ) ও স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী আব্বাস উদ্দিন চৌধুরী (ঘোড়া) প্রতীক পেয়েছেন ।
ভাইস চেয়ারম্যান পদে, ছালেহ আহমদ (চশমা)
জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র (তালা), আব্দুল মতিন লাকি (টিয়া পাখি), আবুল হোসেন লালন (মাইক), ও সৈয়দ তুহেল মিয়া ( টিউবওয়েল)। এছাড়া সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে,
সুফিয়া খানম সার্থী (ফুটবল) সেলিনা বেগম (হাঁস) ও
রিনা বেগম (কলস) প্রতীক পেয়েছেন। প্রতিক পেয়ে প্রার্থীর ভোটার সমর্থকরাও আনন্দ-উল্লাসে মেতে ওঠেন এবং ভোট প্রচারণায় শুরু করেন।
Leave a Reply