স্টাফ রিপোর্টারঃ
আগামী ১১ ই নভেম্বর দেশে আসছেন মিডল্যান্ড শাখার স্বেচ্ছাসেবক লীগ এর সাধারন সম্পাদক মোঃ আসকর উদ্দিন দুলু। সংক্ষিপ্ত সফরে দেশে তিনি আসছেন।
যুক্তরাজ্যের মিডল্যান্ড শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাধারন সম্পাদক, বার্মিংহাম শাখা আওয়ামীলীগ এর সদস্য স্বনামধন্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বার্মিংহাম বন্ধু মহলের সাধারন সম্পাদক সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামসী গ্রাম নিবাসী হাজী মোঃ তারিফ উদ্দিন ছেলে যুক্তরাজ্য প্রবাসী মোঃ আছকর উদ্দিন( দুলু) স্বদেশের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আগামী ১১ ই নভেম্বর রোজ শুক্রবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
এসময় তাকে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানাতে বিমান বন্দরে উপস্থিত থাকবেন, জগন্নাথপুর উপজেলার আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, ৩ নং মিরপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, শ্রীরামসি শহিদ স্মৃতি সংসদ এর সভাপতি মুহিবুর রহমান মুহিব ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সাহাব উদ্দিন, বর্তমান মোঃ মাহবুব হোসেন ও ছাত্রলীগ নেতা উমর উদ্দিন ও সুহেল মিয়া সহ আরো অনেক। অত্র ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। অভ্যর্থনা পর এক মতবিনিময় অনুষ্ঠিত হবে।
Leave a Reply