জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া- হকদিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী ভুড়াখালী গ্রামের কৃতি সন্তান
প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ভ্রাতুস্পুত্র জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, যোদ্ধা আহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। এদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি জানিয়েছেন দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকম পরিবার। বিবৃতিদাতাগন হলেন দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা ঢাকা শিকদার মেডিক্যাল কলেজের পরিচালক ডাক্তার মুজিবুর রহমান, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা ও আন্তর্জাতিক সাংবাদিক ফোরাম ইউকের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেন, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক শিক্ষা অনুরাগী যুক্তরাজ্য প্রবাসী আকিকুর রহমান চৌধুরী জুবের, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক হুমায়ুন কবির, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব রিয়াজ রহমান, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক হিফজুর রহমান তালুকদার জিয়া, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মোঃ মুকিম উদ্দিন, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার শাহাব উদ্দিন রাহুল। বিবৃতি দাতারা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply