স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশ সরকার এবং এডিবি- এর আর্থিক সহায়তায় স্হানীয় সরকার বিভাগ কর্তৃক সরাসরি বাস্তবায়নাধীন আরবান প্রাইমারী হেলথ্ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট ( ইউপিএইচসিএসডিপি-২) পিএ-১ জগন্নাথপুরে দরিদ্র জনগোষ্ঠির স্বাস্থ্য সেবায় কাজ করে যাচ্ছে।
জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আক্তার হোসেন এবং পৌরসভার কাউন্সিলার ও কর্মকর্তাদের ঐকান্তিক সহযোগিতায় ও আরটিএম ইন্টারন্যাশনাল- এর সুদক্ষ পরিচালনায় আরবান প্রাইমারী হেলথ্ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার কামিল আহমদ, ফাইনেন্স ম্যানেজার মোহিত হোসেন, এবং দক্ষ ডাক্তার,নার্স ,প্যারাম্যাডিকদের তত্ত্বাবধানে নগর মাতৃসদন কেন্দ্রে স্বল্প খরচে গর্ভকালীন সেবা, প্রসবকালীন সেবা, প্রসব- পরবর্তী সেবা, মাসিক নিয়মিত করণ সেবা, গর্ভপাত পরবর্তী সেবা, পরিবার পরিকল্পনা সেবা, কিশোর- কিশোরীদের স্বাস্থ্য সেবা, নবজাতক ও শিশু স্বাস্থ্য সেবা, ইপিআই সেবা, সংক্রামক ও অসংক্রামন রোগ নির্নয়, প্রজননতন্ত্রের সংক্রমন প্রতিরোধ ও চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, প্যাথলজি ও আলট্রাসনোগ্রাম সেবা সহ বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
এই প্রকল্পের উদ্দেশ্য হল এলাকার হতদরিদ্র জনগণের ফ্রি স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি এলাকার জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবা সল্পমুল্যে নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, জাতীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আরটিএম ইন্টারন্যাশনাল এর পরিচালনায় এবং জগন্নাথপুর পৌরসভার বাস্তবায়নে বিগত জানুয়ারি ২০২২ইং তারিখ থেকে উক্ত প্রকল্পটির কার্যক্রম চলছে। প্রকল্পের সর্বাঙ্গীন সফলতার জন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য।
Leave a Reply