হিফজুর রহমান তালুকদার জিয়া::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি জননেতা জনাব আকমল হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে এবং তার মায়ের কবরের পাশে থাকে চির শায়িত করা হয়। সূত্র জানায় শ্রীরামসি হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে (২৯ শে ডিসেম্বর) বৃহস্পতিবার বিকেল ৪.১৫ মিনিটের সময় উনার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাতে রাজনীতিক ব্যবসায়ী সামাজিক ও সর্বস্তরের জনতার ঢল নেমেছিল। নামাজে জানাজার আগে উনার রাজনীতিক জীবনের স্মৃতিচারণ করেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বিশ্বনাথ বালাগঞ্জের সংসদ সদস্য শফিকুর রহমান,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হায়দার চৌধুরী, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনাসিন্দু বাবু, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রশীদ ভূইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু সহ আরো অনেকেই।

মরহুমের নামাজে জানাজায় ইমামতি করেন হাফেজ নাফিস আহমেদ এবং মুনাজাত করেন অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ।
জানাজা শেষে উনাকে উনার পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়।
Leave a Reply