বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুটি গরু সহ চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সূত্র জানায় (২০ মার্চ) সোমবার জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মৃত্যু ইদ্রিস উল্লাহ ছেলে ওয়াহিদ মিয়া(৬০) কে দুইটি গরু সহ গ্রেফতার করেছে থানা পুলিশ। এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার জানান রানীগঞ্জ ইউনিয়নে গন্ধবপুর গ্রামের অভিযান পরিচালনা করে চুরি হওয়া দুইটি গরু উদ্ধার করে চোর সহ গ্রেফতার করি। চোর ওয়াহিদ মিয়ার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদক, মারামারি, গরু চোরি সহ মোট ১৪ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply