স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগনাথপুর উপজেলার জগন্নাথপুর পৌর শহরের এক সু-হৃদয়বান ব্যক্তির উদ্যোগে নলুয়া নয়াগাঁও গ্রামে গরুর মাংস বিতরণ করা হয়। জানাজায় জগন্নাথপুর উপজেলার ৫ নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নলুয়া নয়াগাঁও গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে পৌর শহরের এনাতনগর গ্রামের বাসিন্দা গরিব দুঃখী মেহনত মানুষের বন্ধু দানশীল ব্যক্তিত্ব নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে (১৪ রমজান) ৬ ই এপ্রিল বৃহস্পতিবার সকল ১০ ঘটিকায় ১৫০ টি পরিবারের মধ্যে গরুর মাংস বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন নলুয়া নয়াগাঁও এর বাসিন্দা দলু মিয়া, আশিক মিয়া, আজিজুর রহমান, ফহরুল ইসলাম, মোজাম্মেল হক, মোস্তাক মিয়া, মহিবুর রহমান, আহল মিয়া, শাহাজান মিয়া, ফয়জুল হক, আসাদুল্লাহ, আজিজ মিয়া, সহ গ্রামের ধর্মপ্রাণ মুসল্লীরা। এসময় গ্রামের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক হিফজুর রহমান তালুকদার জিয়া, তিনি বলেন জগনাথপুর উপজেলার মধ্যে নলুয়া নয়াগাঁও একটি প্রত্যন্ত অঞ্চল এ অঞ্চলের মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল আমরা সাধারণভাবে জীবন যাপন পরিচালনা করে থাকি। বুড়ো মৌসুমে হাওয়ার গুলোর যদি বন্যার পানিতে তলিয়ে যায় তখন আমাদের পরিবার-পরিজনদেরকে নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করতে হয়। আমাদের এই কষ্টের কথা চিন্তা করে পবিত্র মাহে রমজানে ধর্মপ্রাণ মুসল্লিদের কে এটি গরু উপহার দিয়েছেন। তাই আমি আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে উনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, সেই সাথে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে কাছে তিনির যারা জীবিত আছেন তাদের নেক হায়াত কামনা করছি যারা বেঁচে নেই উনার আব্বা আম্মা তাদের জন্য মহান রবের দরবারে প্রার্থনা করি আল্লাহপাক যেন উনাদের সকল কে জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং আরও বেশি বেশি করে যেন এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে চলতে পারেন সেই তৌফিক যেন রাব্বুল আলামিন উনাকে দান করেন।
Leave a Reply