স্টাফ রিপোর্টারঃ–
বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবয়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জগন্নাথপুরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে আজ শনিবার বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগন্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল।
জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জামাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগন্জ জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম খসরু, উপজেলা বিএনপির সহ- সভাপতি এম এ মতিন, এডভোকেট জিয়াউর রহিম শাহীন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, সৈয়দ মোছাব্বির আহমদ, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক শামছুল হক সমছু,
পৌর বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিল, মুহিবুর রহমান শিশু, উপজেলা কৃষক দলের আহবায়ক কবি আজমল হোসেন, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, সদস্য সচিব জুবেদ আলী লখন, পৌর যুবদলের আহবায়ক লিটন আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল বক্স, উপজেলা ছাত্রদলের সভাপতি মামুনর রশীদ, সাধারন সম্পাদক শামসুল ইসলাম জাবির, উপজেলা সেচ্ছাসেকদলের আহবায়ক নুরুল আমীন, সদস্য সচিব কামাল আহমদ, যুবদল নেতা রোকন আহমদ, ছাত্রদল নেতা মিঠু আহমদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা সাদিক আহমদ। এসময় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
Leave a Reply