হিফজুর রহমান তালুকদার জিয়া ::
বাংলাদেশের রাজধানী ঢাকা, সেখানে অবস্থিত হরযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। যে বিমানবন্দর থেকে বিশ্বের সব কয়টি দেশের বিমানগুলো উঠানামা করে। যাত্রীরা বিমান থেকে নেমেই যে যার গন্তব্যে পৌঁছার জন্য প্রয়োজন হয় গাড়ির। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী ভাইবোনদের যাতে প্রতারক চক্র দ্বারা প্রতারণার শিকার না হতে হয় সেজন্যই প্রবাসী কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের যানবাহন দ্বারা স্বল্প করেছে বিদেশ ফেরত যাত্রীদের গন্তব্যস্থানে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। আর সেই প্রবাসী কল্যাণ ট্রাস্টে যাত্রীদের সেবায় নিয়োজিত রয়েছেন অত্যন্ত সৎ এবং ন্যায় পরায়ণ অন্যায়ের প্রতিবাদী শাওন আহমদ মামুন কো- অরডিনেটর কম,সুপারভাইজার _টুরিস্ট ইনফরমেশন অ্যান্ড ট্রান্সপোর্ট সোলেসন ( T.I.T.S) সার্ভিস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প খরছে বিদেশ থেকে দেশে আসা রেমিটেন্স যুদ্ধা ভাই-বোনদের বাংলাদেশের যেকোন প্রান্তে একমাত্র আল্লাহ প্রদত্ত কোন গজব ব্যতীত, অন্য কোন বিপদ-আপদ মানুষরূপী শয়তানদের হাত থেকে জানমাল সম্পূর্ণ নিরাপদে পৌঁছে দিয়ে থাকেন। উদাহরণস্বরূপ গত ২৭/৪/২৩ ইং এক প্রবাসী রেমিটেন্স যুদ্ধা বোনকে বিমানবন্দর থেকে একটি গাড়ি সুনামগঞ্জে তার দেশের বাড়ি যাওয়ার জন্য ভাড়া নিয়েছেন। দেখা গেছে বিমানবন্দর টার্মিনাল নং১ থেকে মেন রোডে এসে যাত্রীদের কাছে তাদের নির্ধারিত টাকা থেকে আরো অতিরিক্ত টাকা দাবি করে থাকেন। সেখানে শুরু হয় বাকবিতন্দ্র। উপস্থিত হন শাওন আহমেদ মামুন তিনি দুষ্কৃতিকারীদের সরিয়ে দিয়ে উনার নিজস্ব গাড়ি দিয়ে অল্প টাকায় নিজে ড্রাইভ করে সম্পূর্ণ নিরাপদে উনাদের গন্তব্যস্থলে পৌঁছে দেন।

এজন্য মানবিকতার গরিবের বন্ধু সততা এবং ন্যায়পরায়ণের জন্য শাওন আহমেদ মামুনকে সুনামগঞ্জ বাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে মানবিকতার ফেরওয়ালা উপাধি দিয়েছেন। প্রবাসে রেমিটের যুদ্ধা ভাইয়েরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা অর্জন করে দেশের জন্য। আর সেই প্রবাসী ভাইয়েরা যাতে দেশে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাতে প্রতারণার শিকার না হয় সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন দেশবাসী।
Leave a Reply