বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ২ নং পাটলি ইউনিয়নের লোহারগাও গ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান গত ১২ দিন পূর্বে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের রুপক মিয়া স্ত্রী সন্তানদেরকে নিয়ে লোহারগাঁও গ্রামের প্রবাসী কমলা মিয়ার বাড়িতে বসবাস করছেন। গত (২৫ জুলাই) মঙ্গলবার গভীর রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আঘাত স্বামী রুপক মিয়া উত্তেজিত হয়ে হতভাগা স্ত্রী রুমি বেগম কে ছুরি দিয়ে আঘাত করে এবং শ্বাসরুদ্ধ করে মৃত্য নিশ্চিত করে।(২৬ জুলাই) বুধবার জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক স্বামীকে গ্রেফতার করে।
নিহত স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মরগে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ নিহতের মা-বাবার কাছে হস্তান্তর করা হয়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply