স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে রঙ্গের কাজ করতে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে মোঃ লিটন (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান (৩০ জুলাই) রবিবার সৈয়দপুর
৪ নং ওয়ার্ড এর ঈশান কোনা গ্রামের সৈয়দ মনিরুল ইসলাম এর বাড়িতে ৪ দিন যাবত রঙ্গের কাজ করেন দক্ষিণ আগুন কোনা গ্রামের মৃত্যু আছরব উল্লার ছেলে মোঃ লিটন মিয়া। প্রতিদিনের মতো আজও কাজ করার জন্য মনিরুল ইসলামের বাড়িতে যান লিটন মিয়া। সকাল ১১ ঘটিকার সময় হঠাৎ করে তিন তলা বিল্ডিং এর উপর থেকে পরে যান তিনি সাথে সাথে মমর্ষ অবস্থায় লিটন মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জগনাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে এসে লাশ দেখেন ও কিভাবে ঘটনাটি ঘটলো সে বিষয় খোঁজখবর নেন।
Leave a Reply