মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কুখ্যাত মানব পাচারকারী মাফিয়া চক্রের সদস্য দালাল প্রতারক খুনী খুনী এনামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১১ আগস্ট শুক্রবার বিকেল ৩ ঘটিকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর পৌর পয়েন্টে এ কর্মসূচীর আয়োজন করেন জগন্নাথপুর সচেতন নাগরিক ফোরাম। সমাবেশে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতারা সংহতি প্রকাশ করেন।
জাময়া ইসলামিয়া দারুসুন্না টাইটেল মাদ্রাসা শালদিঘা ও প্রতিষ্টাতা প্রেন্সিপাল মাওলানা উমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম বক্তব্য দেন মুফতী শাহ আজিজুল করিম, মাও শামছুল ইসলাম, হাফিজ মুজাহিদুল ইসলাম, মোঃ আশরাফ আলী, আইনুল হক, জুবায়ের আহমদ, লায়েক আহমদ, রাজু আহমদ, আনোয়ার হোসেন, মাহদি হাসান, নাহিদ হাসান, আব্দুল্লা আল মিছবাহ, সায়েক মিয়া প্রমূখ।
ভুক্তভোগী রাজু আহমদসহ অনেকেই জানান, ইতালি যাওয়ার জন্য এনাম দালালের সাথে ৯ লক্ষ টাকায় চুক্তি হয়। বেনগাজি যাওয়ার পর ঐ জায়গায় ৪ মাস অবস্থান করি। পরে এনাম দালাল আমাকে ত্রিপুলি জোয়ারা পাঠাইয়া দেয় সেখানে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে ১৮ লক্ষ টাকা নেয়। পরে অনেক চেষ্টা করে আমি বাংলাদেশে আসি। এসে চিকিৎসা করাই। বতর্মানেও অসুস্থ আছি।
Leave a Reply