মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর হাফিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় জগন্নাথপুর – শান্তিগঞ্জ-৩ নির্বাচনী এলাকার সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এম, পি এর সহযোগীতায় এল জি ই ডির আর টি এস ইন্টারন্যাশনাল এর উদ্যোগে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
রোববার ১৩ আগস্ট সকাল ১১ ঘটিকায় এ মেডিকেল ক্যাম্প হয়। মেডিকেল ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগদীশপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোঃ সোহেল আহমদ তালুকদার, কলকলিয়া ইউনিয়ন পরিষদ সদস্য আজিজুল হক, মোঃ আজাদ মিয়া তালুকদার, জগদীশপুর হাফিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারেন্টেড মাওলানা আব্দুল হক, দৈনিক দেশসেবা পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ মুকিম উদ্দিন প্রমুখ। মেডিকেল ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে সকাল ১১ ঘটিকা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অবিজ্ঞ ডাক্তার ফারহান আরা তকি, ডাঃ জাকির হোসন, এলার্জি, চর্মরোগ, মাথাব্যাথা, জ্বর, বাতব্যাথা, শিশুস্বাস্থ্য, কিশোর, কিশোরীদের স্বাস্থ্য, গর্ভবর্তী মহিলাদের স্বাস্থ্য ইত্যাদি রোগের নির্ধারিত ৬০ টাকা ফিতে রোগ নির্ণয় করে রোগীদের চিকিৎসা করাসহ ১০% ছাড়ে রোগীদের ঔষধ প্রদান করা হয়। ডাক্তারের সাথে সহযোগীতায় অলক শর্মা, অনজিত দাস, শ্রাবন্তী রায়, মনিষা রানী দাস, সার্বিক তত্বাবধানে ছিলেন এফ এস সুমন পাল।
Leave a Reply