মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারের জামে মসজিদ প্রাঙ্গণের সামনে শ্রীধরপাশা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছাত্র ও ধর্মপ্রাণ মুসলমানরা আজ বিকাল ৪ ঘটিকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন। এরপর বিক্ষোভ মিছিলটি শ্রীধরপাশা মাদ্রাসা থেকে মোহাম্মদগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মোহাম্মদগঞ্জ বাজারে হরমুজ উল্লা জামে মসজিদের সামনে সমাবেশে করেন।
বিক্ষোভে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, দখলদার ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের ওপর যে নির্মম অত্যাচার চালাচ্ছে তা বৈশ্বিক মানবিক বিপর্যয়। আমরা ইসরায়েল সরকারসহ তাদের মদদদাতাদের স্পষ্ট বলতে চাই, অনতিবিলম্বে ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে কঠোর মূল্য দিতে হবে। সেই সাথে ইসরাইলের সকল পন্য বয়কট করার ঘোষণা দেন বক্তারা।
Leave a Reply