এস কে জয়::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি বালু বোঝাই নৌকা আটক করেছে রাণীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস। আটককৃত নৌকা ছাড়াতে দুই মেম্বার দৌড়ঝাপ করছেন বলে রানীগঞ্জ ইউনিয়ন তশীলদার সেলিম মিয়া জানান।
কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে (২০ জানুয়ারী) সোমবার দুপুরে বাঘময়না এলাকায় বালু আনলোড করার সময় নৌকাটি আটক করা হয়। আটককৃত নৌকায় থাকা বালু শ্রমিক আবুল কাশেম জানান, দুই মেম্বার বালু ক্রয় করে এনেছেন। দুপুরে আমাদের নৌকা তহশীলদার আটক করেন।
নৌকাটি ছাড়াতে মেম্বাররা জগন্নাথপুর অফিসে গিয়েছেন।
রানীগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সেলিম মিয়া জানান, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি বালু বোঝাই নৌকা আটক করা হয়েছে। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য তেরা মিয়া ও কাওছার আহমদ নৌকাটি ছাড়িয়ে আমার অফিসে আসেন।
Leave a Reply