বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু সহ নৌকা আটক করেন রাণীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস।
আটককৃত নৌকা ইউনিয়ন পরিষদের সদস্য তেরা মিয়া কাছে জিম্মায় রেখে ভুমি কর্মকর্তা নৌকার হ্যান্ডেল নিয়ে আসেন।
আটককৃত নৌকাটি রাতে ইউপি সদস্য তেরা মিয়া ছেড়ে দিয়েছেন বলে এ প্রতিনিধিকে ইউনিয়ন ভূমি কর্মকর্তা সেলিম মিয়া জানান। সচেতন মহল এবং এলাকাবাসী প্রশ্ন নৌকার হ্যান্ডেলটি এখন কোথায়?
উল্লেখ্য, কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে (২০ জানুয়ারী) সোমবার বাঘময়না এলাকায় বালু আনলোড করার সময় নৌকাটি আটক করা হয়।
আটককৃত নৌকায় থাকা বালু শ্রমিক আবুল কাশেম জানান, মেম্বার তেরা মিয়া ও কাউছার আহমেদ বালু ক্রয় করে এনেছেন। আমাদের নৌকা বালু সহ তহশীলদার আটক করেছেন।
Leave a Reply