মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বন্ধুমহল-৯৩ ভর্তি ব্যাচ, জগন্নাথপুর কলেজ, মোঃ সেলিম উদ্দিন স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ দুপুরে জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামে বন্ধুমহল-৯৩ ব্যাচের আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনেকের সাথে যোগাযোগ না থাকলেও দেখা হওয়ার সাথে সাথেই বলেন, ‘বন্ধু কেমন আছিস’। মনে হয় যেন প্রতিদিনই দেখা হয় একে অন্যের সাথে। এসময় তারা ফিরে যান সেই কলেজ জীবনে। গল্পে গল্পে আর পুরোনো দিনের স্মৃতিতে কাটে অনেকটা সময় খোজ নেওয়া হয় পরিবার সন্তান সহ জীবন চলার পথের। ৩১ বছরেরও অধিক সময় পর একে অপরকে পেয়ে সেলফি তোলা, গল্প, আড্ডা কলেজ জীবনের স্মৃতি আওড়ানো, সংসার জীবনের বর্তমান ব্যস্ততা–সব মিলিয়ে একটা প্রানবন্ত উৎসবে মেতে উঠে সবাই।
ফারুক জামানের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শব্দসিঁড়ি সাহিত্য সংগঠনের কবি ইমামুল ইসলাম রানা, দিরাই উপজেলার তরুণ সমাজ সেবক সেলিম রেজা।বক্তব্য রাখেন, দিলওয়ার হোসেন দুলা, এম এ ওদুদ (পোস্ট মাস্টার), আব্দুল মালিক, ফজর আলী, সুজাত মিয়া, শব্দসিঁড়ি সাহিত্য সংগঠনের প্রচার সম্পাদক মুহসিনা খাতুন রুমি, শামীম আহমদ, আব্দুল হক, সমরাজ আলী, কবির আহমদ, তাহিদ রহমান প্রমুখ।
এসময় বন্ধুমহল-৯৩ ভর্তি ব্যাচ জগন্নাথপুর কলেজ বন্ধু ফারুক জামানসহ সকলের প্রচেষ্ঠায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলে সকলকে একত্রিত করতে পারায় সকলেই প্রশংসা করেন, এমন মহৎ কাজের জন্য সকলেই ফারুক জামানকে ধন্যবাদ জানান। বক্তারা বলেন, কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙ্গা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার জ্বালিয়ে নেওয়ার সুযোগ মিলে এই আয়োজনে। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় বিভিন্ন উপজেলার সব শিক্ষার্থীর। এইচএসসি ৯৩ ব্যাচের শিক্ষার্থী বিভিন্নজন নানা পেশায় চলে গেছেন, তাদের মধ্যে অনেকেই ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক, সরকারী কর্মকর্তা, কেউবা আবার শিক্ষক, কেউবা প্রবাসী। কিন্তু পরিচয় সবার যেন এক, সেটা হলো ‘আমরা- ৯৩ ব্যাচের ” জগন্নাথপুর কলেজ বন্ধু”। শেষে শব্দসিঁড়ি ও বন্ধুমলের পক্ষ সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply