হিফজুর রহমান তালুকদার জিয়া::
হযরত আব্দুল মতিন কদ্রীস শাহ ওরফে কন্যা শাহ (রঃ) এর অন্যতম খলিফা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা মোঃ আব্দুস শহীদ জনিক শাহ
(১৮ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল ৭.৩০ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি মৌজোফ ছিলেন সংসার না করায় নিঃসন্তান অবস্থায় মৃত্যু বরন করলেও অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাযা বাদ আসর ঐতিহ্যবাহী মির্জাবাড়ি ঈদগাঁ মাঠে উনার ভাতিজা হাফিজ মোঃ আক্তার হোসেনর ইমামতিতে অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজ শেষ মোনাজাত পরিচালনা করেন হবিবপুর কেশবপুর হাফিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওলানা আবুল করিম ফারুকী।
জানাযার নামাযে এলাকার ধর্মপ্রাণ মুসল্লী, গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও ভক্ত আশেকানগন উপস্থিত ছিলেন।
কন্যা শাহ মাজার পরিচালনা কমিটির শোক : হযরত আব্দুল মতিন কদ্রীস শাহ ওরফে কন্যা শাহ (রঃ) এর অন্যতম খলিফা মোঃ আব্দুস শহীদ জনিক শাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কন্যা শাহ মাজার পরিচালনা কমিটি
শোক বাণীতে মাজার পরিচালনা কমিটি জানান জনিক শাহ র ইন্তেকালে আমরা একজন অভিভাবক হারালাম। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি আল্লাহপাক তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক এবং পরিবার-পরিজন ও ভক্ত আশেকানকে ধৈর্য্য ধারণ করার তাওফীক দান করুক এই দোয়া করি।
Leave a Reply