বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় শ্রীরামসি গ্রামে
দোয়া, ইফতার মাহফিল ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবক দল মীরপুর ইউনিয়নের সাবেক সভাপতি আব্বাস আলীর সভাপতিত্বে ও রেজাউল হকের পরিচালনায় বক্তব্য রাখেন
জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহফুজুল করিম,খলিলুর রহমান মেম্বার, সেলিম আহমদ সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল জগন্নাথপুর উপজেলা, উপজেলা যুবদল নেতা শামীনুর রহমান,নেওয়ার হোসেন মেম্বার, ও বিএনপি নেতা আঙ্গুর আলী
উপস্থিত ছিলেন আনছার আলী মহানগর বিএনপি নেতা, শ্রী সুবল চন্দ্র দাস সাবেক ক্রীড়া সম্পাদক মিরপুর ইউনিয়ন,
ছাত্র দলের জাকির আহমেদ, জুবেল আহমদ, জাহিদুল খান,তারেক আহমদ, রাজন মিয়া,মোহাম্মদ আলী, রাজিব আহমেদ, মোয়াজুল মিয়া,বক্কর মিয়া,মুন্না মিয়া,কাওছার আলী, ইমন আলী প্রমুখ।
৯০সৈরাচার বিরোধী আন্দোলনের বীর সেনানি আজকের কর্মী সভার মধ্যমনি মহিউদ্দিন আহমেদ বাবলু তার বক্তব্যে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জগন্নাথপুর- শান্তিগঞ্জ ৩ আসনে বিএনপির সমর্থিত সম্ভাব্য প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি এম এ সাত্তার কে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ও প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। তিনি আরো বলেন আগামী জাতীয় নির্বাচনে আমাদের মাটি ও মানুষের নেতা, গরিব দুঃখী মেহনত মানুষের বন্ধু এম এ সাত্তার কে ভোটের মাধ্যমে নির্বাচিত করে সংসদে পাঠাতে পারলে সুনামগঞ্জ ৩ আসনের ব্যাপক উন্নয়ন হবে। তাই দল-মত নির্বিশেষে এম এ সাত্তার এর হাত কে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply