মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগজ্ঞের জগন্নাথপুরে ১কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী সুরুজ (৪২)কে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার দিক নির্দেশনায় এসআই দিপংকর হালদার এর নেতৃত্বে এএসআই আলী ও একদল পুলিশ ২১ জুলাই দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে পাগলা -জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ ব্রীজ সংলগ্ন শেখপাড়া পয়েন্টস্থ ভাই ভাই চায়ের দোকানের সামনে ঢাকা -সিলেট -দিরাইগামী লিমন পরিবহনের যাত্রী নওগাঁ জেলা সদর উপজেলার শান্তাহার ইউনিয়ন এর অন্তর্ভুক্ত পারবোয়ালিয়া গ্রাম নিবাসী মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সুরুজ হোসেন (৪২) কে পঁচিশ হাজার টাকা সমপরিমাণ মূল্য্যের ১কেজি গাঁজা সহ গ্রেপ্তার করেন।
এ বিষয়ে জগন্নাথপুর থানার এসআই দিপংকর হালদার বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা রুজু করেছেন যাহা (জগন্নাথপুর থানার মামলা নং-১৪, তারিখ- ২২ /০৭/ ২০২৫ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)। গ্রেপ্তারকৃত আসামীকে পুলিশ হেফাজতে আজ ২২ জুলাই সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply