স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার
রানীগঞ্জ ইউনিয়নের আহমদাবাদ (কুবাজপুর) গ্রামের হতদরিদ্র আফরোজ মিয়ার পুত্র
রাজন মিয়া কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজানের বাবা আফরোজ মিয়া মহামান্য আদালতের কাছে ন্যায় বিচারের দাবিতে তার ছেলে হত্যার পূর্ণ তদন্তের দাবি জানালে আদালত আমলে নিয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিলেট (পিবিআই) কে নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশে আজ (২৪ জুলাই) দুপুর ২ ঘটিকায় (পিবিআই) পুলিশ পরিদর্শক কাজী মুক্তাদির হোসেন ও সঙ্গী অফিসার এসআই জাহিদ হাসান নিরব সহ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আহমদাবাদ (কুবাজপুর) গ্রামে সরজমিনে তদন্ত কার্যক্রম করেন।
উল্লেখ্য যে, রাজনের বাবা বাদী হয়ে একই গ্রামের খলিল সহ ৮ জনকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেন
মামলা নং- ২৭৬/২৪ ইং।
মামলায় আসামীরা হলেন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আহমদাবাদ (কুবাজপুর) গ্রামের খলিল মিয়া চৌধুরী, রাভেল মিয়া চৌধুরী, সুজন মিয়া, লুবন মিয়া, ছাতির মিয়া চৌধুরী, নাঈম মিয়া চৌধুরী, সায়েক মিয়া চৌধুরী ও ইয়াওর মিয়া চৌধুরী।
Leave a Reply