দেশ বাংলা ডেস্ক::
গত ৩০শে জুন ২০২৬ ইংরেজী মঙ্গলবার ইস্ট লন্ডনের ভ্যলেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে ক্যাম্পেইন কমিটি ফর ফুল্লি ফাংশনাল ওসমানী ইটারনাশনাল এয়ার পোর্টের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক কে এম আবু তাহের চৌধুরী ও সভা পরিচালনা করেন সদস্য সচিব এম রব ।শুরুতে কুরআন তেলওয়াত করেন মোঃ মতছিন আলী ।অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন সলিসিটর এম ইয়াওর উদ্দিন, মাহবুবুর রহমান কোরেশী, চ্যানেল এস এর সিনিয়র সাংবাদিক রেজাউল করিম মৃধা, সাংবাদিক খালেদ মাসুদ রনি, শেখ ফারুক আহমদ, মাওলানা আব্দুল কুদুছ, আহমেদ সাদেক, হাজী ফারুক মিয়া, হাজী বুলু মিয়া, প্রভাষক আব্দুল হাই, জুবেল আহমদ বেলাল প্রমুখ। বক্তারা বলেন সিলেটের সম্পদ দিয়ে সারা বাংলাদেশের উন্নয়ন করা হচ্ছে অথচ সিলেটবাসীর ন্যায্য দাবী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়নের ক্ষেত্রে অবহেলা করা হচ্ছে তাই অনতিবিলম্বে ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে পরিনত ও বিদেশী ফ্লাইট চালুর দাবী বাস্তবায়নে মাননীয় প্রধান মন্ত্রীর সাহায্য কামনা করেন। অন্যতায় বৃহত্তর গন আন্দোলন গড়ে তোলা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

সাংগঠনিক সিদ্ধান্তের মধ্যে আরো হচ্ছে- আগামী কিছু দিনে মধ্যে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে কমিটি গঠন করা, বিগত দিনের কার্যক্রম সন্নিবেশিত করে একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা, সিলেটে দুই মন্ত্রীর সাথে সাক্ষাৎ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতের ব্যবস্থা করা। সিলেট ওসমানী বিমান বন্দরের হয়রানী বন্ধ এবং সিন্ডিকেট মুক্ত করে যাত্রী সেবার মান আরো উন্নয়ন করার দাবী জানানো হয় ।
Leave a Reply