জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী জগন্নাথপুর সদর বাজারে সুনামগঞ্জ রোডে হাজী মিম্বর উল্লাহ মার্কেটে জমকালো আয়োজনে তাসিন অটো শো-রুম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭ আগষ্ট) সোমবার বিকেল ৩ ঘটিকায় সুনামগঞ্জ রোড হাজী মিম্বর উল্লাহ মার্কেটে বর্ণিল আয়োজনে নতুন দাঁড়ায় নতুন রূপে প্রোপাইটার, খালিক আহমদের উদ্যোগে তাসিন অটো শো-রুমের শুভ উদ্বোধন হয়েছে। শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারার কবীর রাবিব,চিফ বিজনেস অফিসার,কনফিডেন্স ব্যাটারিজ লিমিটেড, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোস্তাফিজুর রহমান, ডেপুটি ম্যানেজার (জোন-৩) হ্যামকো কর্পোরেশন লিমিটেড, বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন জগন্নাথপুর বণিক সমিতির সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমদ, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন ভূঁইয়া, বাজার তদারক কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, বাবু বিরেন্দ্র সূত্রধর, জগন্নাথপুর যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, বিশিষ্টশালী ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাক, সালিক আহমদ পীর, ওয়ালটন গ্রুপের পরিচালক জামাল উদ্দিন বেলাল, তদারক কমিটির সাধারণ সম্পাদক মশাহিদ মিয়া ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমান, তরুণ সমাজ সেবক রিপন মিয়া, বাজার তদারক কমিটির সম্ভাব্য সাধারণ সম্পাদক শাহাজান মিয়া, ব্যবসায়ী মোঃ শিপন মিয়া, প্রবাসী ওলীউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সিফাত আহমদ সহ রাজনৈতিক, সামাজিক, বাজারের ব্যবসায়ী বৃন্দ। অতিথিবৃন্দ তাসিন অটো শো-রুম এর উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করে তরুণ ব্যবসায়ী খালিক আহমদ এর প্রশংসা করে বলেন প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর বাসি বেশির ভাগই বিদেশ মুখি তবে খালিক আহমদ বিদেশে না গিয়ে সেই টাকা দিয়ে দেশে ব্যবসা করে নিজে প্রতিষ্ঠিত হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা তাহার সর্বাঙ্গী মঙ্গল কামনা করি।
Leave a Reply