জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধ ভাবে নলজুর নদীর ভূমি দখল করে ‘সানলাইট আবাসিক হোটেল’ নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে । বর্তমানে হোটেলটি উদ্বোধনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, নলজুর নদীর তীরবর্তী সরকারি ভূমি দখল করে নির্মিত হয়েছে সানলাইট আবাসিক হোটেল। নদীর জায়গা দখল করে স্থাপনা নির্মাণের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ হুমকির মুখে পড়েছে।
নদীর জায়গা দখল করে স্থাপনা নির্মাণের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি সম্প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য প্রতিবেদন প্রেরন করেছেন।
স্থানীয় সচেতন মহল বলছে, নদী ও সরকারি সম্পত্তি রক্ষায় দ্রুত সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে স্থাপনাটি নির্মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে কি না—তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে জগন্নাথপুর পৌরসভার সহকারী প্রকৌশলী (সিবিল) মোঃ হেলাল আবেদীনের কাছে জানতে চাইলে তিনি বলেন ভবন নির্মাণে আমাদের কাছ থেকে কোন অনুমতি নেয়নি, ঝুঁকিপূর্ণ এ ভবনটি নির্মাণের অনুমোদন রয়েছে কিনা তা জানতে চেয়ে একটি নোটিশ করেছিলাম এখনো নোটিশের কোন জবাব দেয়নি, জবাবের জন্য আমাদের কাছে সময় নিয়েছে।
Leave a Reply