বিশেষ প্রতিনিধি::
জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি পৌরসভার মেয়র আক্তারুজ্জামান আক্তার অনুসারী জগন্নাথপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গনতন্ত্রের মা সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।( ১ ডিসেম্বর) রোজ বুধবার বিকাল ৩.৩০ মিনিটের সময় বিক্ষোভ মিছিলটি জগন্নাথপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে এসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায়
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল ক্দ্দুস মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা যুবদলের আহবায়ক এমএ কয়েসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা সৈয়দ জিতু মিয়া মেম্বার, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শমসর উদ্দিন, আশারকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপি নেতা আখলুছ মিয়া, বিএনপি নেতা আব্দুল মন্নান, বিএনপি নেতা নিজাম উদ্দিন, আব্দুল ওয়াব, উপজেলা যুবদল নেতা আংগুর মিয়া, ছায়াদ মিয়া, আনছার মিয়া, শামিনুর রহমান, রফিক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রুয়েল আহমদ রাজা, বাবর আহমদ, মোশারফ হোসেন হেলাল, সুরুক মিয়া, পৌর যুবদল নেতা শাহিন মিয়া, আলী হোসেন, সুহেদ আহমদ, ফয়েজ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাবেক সিনিয়র যুগ্ম- সম্পাদক আব্দুল কাহার, আশারকান্দি ইউনিয়ন যুবদল নেতা আজিজুর রহমান, উপজেলা ছাত্রদল নেতা কয়েছ নূর, ইমরান খান, সিলেট জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদ নুর, আলী আহমদ, ফজর আলী, মমিনুল হক প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের সুযোগ না দিয়ে পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র করছে।যদি খালেদা জিয়ার কিছু হয় তাহলে শেখ হাসিনা ও তার সরকারকে এ দায়ভার নিতে হবে।খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। সরকার যদি উনার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা না করে তাহলে বিএনপির নেতাকর্মীরা সারা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে সরকার পতন তরান্বিত করবে।
Leave a Reply