মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলায় ৪০২ বোতল বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাব-৯ সুনামগঞ্জের একটি দল রোববার রাতে অভিযান চালিয়ে দোয়ারা বাজার উপজেলার আমবাড়ি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করেন।
গ্রফতারকৃতরা হলেন মোঃ সুলতান মিয়া (৪০), ও মোঃ দুলাল মিয়া (৩২)।
র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এঘটনায় আটককৃত দুই জনের বিরুদ্ধে দোয়ারা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
Leave a Reply