মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীর এক ব্যক্তি স্বেচ্ছায় নোটারী পাবলিক এর মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহন করেছে।
উক্ত ব্যক্তি হচ্ছে শিপলু বর্মন (২৩), পিতা- বীরেন্দ্র বর্মন, মাতা- শিপ্রা বর্মন, সাং- নবীনগর মাইজবাড়ি, থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ এর বাসিন্দা।
আজ ২৪ জানুয়ারি নোটারী পাবলিক, সুনামগঞ্জ এর কার্যালয়ে উপস্থিত হয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। যার রেজিঃনং-৪২৬। ইসলাম ধর্ম গ্রহণকারী শিপলু বর্মন মে (২৩) পূর্বের নাম পরিবর্তন করে বর্তমানে মোঃ হাম্মাদ ইসলাম নাম রেখেছে।
নওমুসলিম এই ব্যক্তির সাথে কথা হলে তিনি জানান, আমি দীর্ঘদিন যাবত মুসলিম লোকজন ও বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করিয়া আসিতেছি এবং তাদের সাথে উঠাবসা করা অবস্থায় তাদের ধর্ম অর্থাৎ ইসলাম ধর্মের মিয়ম নীতি ও আচার আচারন দেখে আমার বিশ্বাস জন্মিয়াছে ইসলাম ধর্ম একটি সঠিক ধর্ম এবং পরকালের সঠিক পাথেয়, এক পর্যায়ে সিদ্ধান্ত নেন চির শান্তির ধর্ম ইসলাম গ্রহন করার। সিদ্ধান্ত মোতাবেক দেশীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সুনামগঞ্জ নোটারী পাবলিক এর কার্যালয়ে উপস্থিত হয়ে আমি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হইয়া আমার পূর্ব পুরুষদের সনাতন ধর্ম ত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহন করে মোঃ হাম্মাদ ইসলাম নাম গ্রহন করেন।
বর্তমানে সে নিরাপত্তাহীনতায় ভূগিতেছেন তিনি তার জীবনের নিরাপত্তা চেয়ে আইনি সহায়তা কামনা করেছেন।
Leave a Reply