মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোর্হী প্রার্থী দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী (কাপ পিরিচ) নিয়ে ১৯ হাজার ৯ শত ৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ এম এ বারী (আনারস) প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৬শত ৮৭ ভোট, আওয়ামীলীগ মনোনীত নূরুল ইসলাম (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৬শত ৭৩ ভোট ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবু সালেহ (লাঙল) প্রতীক নিয়ে পেয়েছেন ২০০ ভোট।
২৭ জানুয়ারি বৃহস্পতিবার রাতে নির্বাচনে বিজয়ী প্রার্থীর নাম ও নির্বাচনী ফলাফল নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১০ মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ১ম পর্যায়ে দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম। তিনি নৌকা প্রতীকে পান ৩১ হাজার ৫৮৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী বিদ্রোহী প্রার্থী দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী (কাপ পিরিস) প্রতীকে পান ২০ হাজার ১২১ ভোট। কিন্তু গত ৩০ সেপ্টেম্বর ২০২১ইং তারিখে দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম ৭৫ বছর বয়সে মরনব্যাধি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। যার ফলে এ আসনটি শূন্য হয়ে যায়।
Leave a Reply