মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
আজ ৩১ জানুয়ারী সোমবার সকাল ১১ ঘটিকা হইতে বিকাল ৫ টা পর্যন্ত ভোটগ্রহন চলে।
বেসরকারীভাবে যারা নির্বাচিত হয়েছেন সভাপতি পদে মনদন দাশ ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আাব্দুল কুদ্দুস তালুকদার পেয়েছে ৭৮ ভোট। সাধারণ সম্পাদক পদে গৌরাঙ্গ চন্দ্র দাশ ১০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মতিউর রহমান পেয়েছেন ৮৬ ভোট। গৌরাঙ্গ চন্দ্র পাল পেয়েছেন ৪৩ ভোট।
নির্বাচন চলাকালীন দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট হাসান মাহমুদ সাদী সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি ও সহকারী নির্বাচন কমিশনার রহমত আল আজাদ, মোঃ ফারুক আহমদ। ভোট গননা শেষে ফলাফল ঘোষনা কালে প্রধান নির্বাচন কমিশনার হাসান মাহমুদ সাদী, সুনামগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি মোঃ সাজিদুর রহমান চৌধুরী আজ আকস্মিকভাবে মৃত্যু বরণ করায় আমি তার রুহের মাগফেরাত কামনা করি এবং শোকতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply