মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে জনতা চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। আজ ৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুরে জনতা চক্ষু হাসপাতালের উদ্বোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমাদের সাহায্যের জন্য করো কাছে হাত পাততে হবেনা। এখনো চার কোটি টাকা রিজার্ভ আছে। আল্লাহ স্বাক্ষী আমরা এখন অনেক টাকা দান করি। বাজেটের এক টাকাও খয়রাতির নয়। মন্ত্রী আরো বলেন, বর্তমানে দেশ দেউলিয়া হয়নি বরং হাজার কোটি টাকা ব্যাংকে জমা আছে। বিদ্যুৎ, সেতু, সড়ক, বিশুদ্ধ পানি, ল্যাট্রিন, স্কুল, হাসপাতাল এই গুলোতে আমরা এই টাকা ব্যয় করব। এতে করে মানুষের কল্যানে আসবে।
Leave a Reply