মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টা::
সুনামঞ্জের জগন্নাথপুরে ৫৪ বোতল ভারতীয় মদসহ ফুল মিয়া (৩৮) কে আটক করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের নির্দশনায় জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক এসআই মোঃ জিন্নাতুল ইসলাম এর পরিচালনায় এসআই মোঃ জিয়া উদ্দিন, এসআই মোঃ মুহিবুল ইসলাম, এসআই মোঃ শহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স কনস্টেবল রফিকুল ইসলাম, শাহান মিয়া, শিপু আহমদ গতকাল দিবাগত রাত ১১ ঘটিকায় বিশেষ অভিযান পরিচলনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব-১৫-৬৮-৫৩) বাসটি জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগরে আসলে বাসে তল্লাশি চালিয়ে ৫৪ বোতল ভারতীয় মদসহ বাসের সুপারভাইজার মোঃ ফুল মিয়া (৩৮) কে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক এসআই মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, এবিষয়ে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে। বাসের সুপারভাইজার ফুল মিয়া(২৮) এর দেওয়া তথ্যমতে জব্দকৃত মালের প্রকৃত মালিক সহ অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply