বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য ও সাধারণ সদস্যগণ দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ ( ৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল ১১টায় ৭ টি ইউনিয়নে পৃথক আয়োজনের মধ্যে প্রত্যেক ইউনিয়ন পরিষদে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলার ইউএনও সাজেদুল ইসলাম কর্তৃক মনোনীত উপজেলার প্রথম শ্রেণির কর্মকর্তাদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের সকল প্রকার হিসাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
Leave a Reply