মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দুই মামলার সাজাপ্রাপ্ত আসামী মোঃ জামাল মিয়াকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, আজ ১৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের দিক নিদের্শনায় এসআই ভোলানাথ সাহার নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সসহ জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের একটি মসজিদের সামন থেকে সি আর মামলা নং ২৯৫/১৬ ইং ও সি আর ২৯৬/১৬ ইং নং মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ জামাল মিয়াকে গ্রেফতার করা হয়।
জানাযায়, সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোনাতলা গ্রামের মৃত আউয়াল মিয়ার ছেলে মোঃ জামাল মিয়ার বিরুদ্ধে আনীত দুই মামলায় আদালত দুই বছরের সাজা প্রদান করলে সে দীর্ঘদিন যাবত পলাতক রয়েছে।
আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই ভোলানাথ সাহা জানান, দুই সি আর মামলার আসামী মোঃ জামাল মিয়াকে আজ গ্রেফতার করা হয়েছে। আগামীকাল ১৯ ফেব্রুয়ারি শনিবার তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হবে।
Leave a Reply