মোঃ সেলিম উদ্দিন নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে সম্প্রতির হবিগঞ্জ সামাজিক সংগঠন।
সোমবার (২১শে ফেব্রুয়ারি) শায়েস্তাগঞ্জ রেলস্টেশন এলাকায় পথশিশুদের নিয়ে এ আয়োজন করে সম্প্রতির হবিগঞ্জ সামাজিক সংগঠন। এতে অর্ধশতাধিক পথশিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।
সম্প্রতির হবিগঞ্জ সামাজিক সংগঠন বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশীদার। সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে কার্যক্রম পরিচালনায়ও বদ্ধপরিকর সংগঠনটি।
এসময় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন সম্প্রতি হবিগঞ্জ সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠাতা জাকারিয়া আমিন, সাংবাদিক সেলিম উদ্দিন, আরিয়ান আহমেদ, লাকী আক্তার, নোমান আহমদ প্রমুখ।
পরিশেষে সংগঠনের দেশবিদেশের সকলের সুস্থতা কামনা করে দোয়া মুনাজাত করা হয়।
Leave a Reply