মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে নির্মানাধীন বিল্ডিং নির্মান শ্রমিকের মোবাইল চুরির অপরাধে শিলু মিয়া (৩০) নামক এক পেশাদার মোবাইল চুরকে আটক করা হয়েছে।
জানাযায়, জগন্নাথপুরের ১নং কলকলিয়া ইউনিয়নের অন্তর্গত ১ নং ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামের মৃত ছাদুল মিয়ার ছেলে পেশাদার মোবাইল চুর শিলু মিয়া (৩০) কে ১১ ফেব্রুয়ারী শুক্রবার দিবাগত রাত সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের নির্মানাধীন নতুন বিল্ডিংয়ে কর্মরত নির্মান শ্রমিকদের শয়ন কক্ষে মোমবালই চুরির উদ্দেশ্যে রাত অনুমান ২ ঘটিকার সময় প্রবেশ করে। এসময় কয়েকজন নির্মান শ্রমিক বাহিরে থেকে সব দেখতে পায়। বাহিরে তাদের উপস্থিতি টের পেয়ে মোবাইল চুর নির্মানাধীন নতুন বিল্ডিংয়ের পশ্চিম দিকে আত্মগোপন করে বসে থাকে। পরে নির্মান শ্রমিকরা নতুন বিল্ডিংয়ের চুর্তুরপাশ ঘেরাও করে নতুন বিল্ডিংয়ের পশ্চিম দিক থেকে আত্মগোপনকারী মোবাইল চুরকে আটক করেন। পরে এই নির্মান শ্রমিকরা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রাধান শিক্ষককে অবহিত করলে তারা কলকলিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য আজিজুল হককে অবহিত করে বিদ্যালয়ের এম এল এস এস (দপ্তরী) শাহ জাহান মিয়ার দায়িত্বে বিদ্যালয়ের একটি কক্ষে চুরকে আটকে রাখেন।
পেশাদার মোবাইল চুর জানায়, প্রায় ২০ বছর যাবত মোবাইল চুরির পেশায় জড়িত রয়েছে। মোবাইল ফোন চুরি করে বিক্রি করে সে মাদক সেবনের টাকা সংগ্রহ করে। ইতি পূর্বে ছাতকের ভাতগাঁও গ্রাম থেকে ২ টি মোবাইল ও শান্তিগঞ্জ উপজেলার আমরিয়া গ্রাম থেকে ১টি মোবাইল ফোন এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এপর্যন্ত ২০/২৫ টি মোবাইল ফোন চুরি করার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় পুলিশ এসলট মামলা (জি আর ১৩/১৬ ইং) চলমান আছে।
চুরের বড় ভাই লিলু মিয়ার মোবাইল ফোনে ফোন দিলে মোবাইল ফোনটি বন্দ থাকায় তার বক্তব্য নেয়া যায়নি। এছাড়া তার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করা হলে তারা জানান চুরের সাথে আমাদের কোন সম্পর্ক নাই।
কলকলিয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান জানান, শিলু মিয়া কিছুদিন আগে তার নিজ এলাকা কামারখাল গ্রামের যুবরাজ মিয়ার গরু ঘর থেকে হালের বলদ নিয়ে যাওয়ার সময় ধরা পরে। সে একজন পেশাদার চুর। বিভিন্ন এলাকায় মোবাইল চুরির ঘটনায় একাধিকবার ধরাও পরেছে।
চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুহেল আহমদ তালুকদার জানান চুরকে রাতে আটক রাখার পর আজ ১২ ফেব্রুয়ারি শনিবার বেলা ১.১৫ ঘটিকায় জগন্নাথপুর থানা পুলিশের নিকট হস্তানতর করা হয়েছে।
Leave a Reply