রিয়াজ রহমান,জগন্নাথপুর::
জগন্নাথপুর পৌর শহরের নলজুর নদীর উপর নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ব্রীজটি দেবে যান চলাচল বন্ধ রয়েছে। এতে জনাসাধরণ চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এলাকাবাসীর সাথে কথা বলে জানাযায়, জগন্নাথপুর নলজুর নদীর উপর এরশাদ সরকারের আমলে নির্মিত হয় ২টি ব্রীজ। এর মধ্যে শহীদ মিনার সংলগ্ন ব্রীজটি এলাকাবাসীর অর্থায়নে কাজ শুরু করলে পরবর্তীতে সরকারি অর্থায়নে নির্মাণ কাজ সম্পন্ন হয়।
জগন্নাথপুর উপজেলা সংলগ্ন ব্রীজটি ঝুঁিকপূর্ন ও সরো থাকায় সম্প্রতি সরকার কর্তৃক টেন্ডার ঘোষনা করা হয়। নলজুর নদীর পশ্চিম পাড়ে পৌরসভা কার্যালয়, থানা, সরকারী -বেসরকারী ব্যাংকসহ জগন্নাথপুরের মূল বাজারটি অবস্থিত। যার ফলে প্রতিদিন এই ২টি ব্রীজ দিয়ে যানবাহন সহ হাজার হাজার জনসাধারন চলাচল করে থাকেন।
শুক্রবার বিকেলে শহীদ মিনার সংলগ্ন বীজটি দেবে যাওয়ায় উপজেলা সংলগ্ন ব্রীজ দিয়ে সকল প্রকার যানবাহন ও জনসাধারন চলাচল করায় তীব্র যানজটের সৃষ্টি হয়ে যাতায়াতকারীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা থাকতে হচ্ছে। যানজটের কারনে পবিত্র রমজান মাসে জনসাধরন শিকার হচ্ছেন চরম ভোগান্তিতে ।
এই দিকে ধ্বসে যাওয়া ব্রীজ দিয়ে যাতায়াত না করার জন্য জগন্নাথপুর পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলার কর্তৃক মাইকিং করে প্রচারনা চালানো হয়। জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন জানান, ব্রীজটি এল জিইডির তালিকাভুক্ত নয়। ব্রীজটি এলজিইডির তালিকাভুক্ত করতে কাজ চলছে। ব্রীজ ধ্বসে যাওয়ার বিষয় উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। এলাকাবাসীর গুরুত্বপূর্ন এই ব্রীজটি দ্রæত মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন ।
Leave a Reply