রিয়াজ রহমান-
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড- জগন্নাথপুর শাখার উদ্যোগে “সার্বজনীন কল্যাণে মাহে রমযান” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১৯ এপ্রিল) মঙ্গলবার ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখা ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও ম্যানেজার অপারেশন খায়রুল কবিরের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে মূল আলোচনা উপস্থাপন করেন সুনামগঞ্জ আল হেরা জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা তোফায়েল আহমদ খাঁন। ব্যাংকের আর ডি এস ইনচার্জ আব্দুল আউয়াল এর কোরআন তেলোওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে শাখার কর্মকর্তা, কর্মচারী, গ্রাহক, বাজারের ব্যবসায়ি ও বিশিষ্ট ব্যক্তিগণ অংশগ্রহণ করেন।
Leave a Reply