সুনামগঞ্জ প্রতিনিধি::
হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথ ভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে মানববন্ধন করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
রবিবার সকাল সাড়ে নয়টায় কলেজ প্রশাসন ভবনের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করে হাসপাতাল ভবনের সামনে এসে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন,আমরা সুনামগঞ্জ মেডিকেলের সাধারণ শিক্ষার্থীবৃন্দ গত ১৫ই এপ্রিল ২০২৫ ইং এ সংগঠিত হওয়া আন্দোলন থেকে এখন পর্যন্ত বারবার আশ্বাস পাওয়ার পরেও হাসপাতাল চালু না হওয়ায় এবং একাডেমিক কার্যক্রমেও যথেষ্ট অব্যবস্থাপনা পরিলক্ষিত হওয়ায় আমরা আমাদের সকল ধরনের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছি। আমাদের দাবি সমূহ পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিনিয়র ব্যাচের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, রাফাত রেজা আকাশ, সুরাইয়া আক্তার স্মৃতিহফারজানা শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিল।
Leave a Reply