স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার
জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের বাসিন্দা দৈনিক সমকাল পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি তাজ উদ্দিন আহমেদ এর বড় ছেলে ফয়েজ আহমেদ অভি(২১) জানাজা সম্পন্ন হয়েছে আজ (৩০ এপ্রিল) বাদ জোহর নিজ বাসভবনের সামনে জানাজা সম্পন্ন হয়। উক্ত জানাযায় রাজনীতিবিদ সাংবাদিক ও ব্যবসায়ীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সূত্র জানায় জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের বাসিন্দা দৈনিক সমকাল পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি তাজ উদ্দিন আহমেদ এর বড় ছেলে ফয়েজ আহমেদ অভি(২১)
আর নেই।(ইন্না-লিল্লাহী…. ওয়াইনা ইন্না লিল্লাহি রাজিউন)।
গতরাত ১ টার দিকে তার প্রচন্ড জ্বর ও খিচুনি দেখা দিলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলৌ কলেজ হাসপাতালে প্রেরণ করেন সেখানে রাত তিনটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তরুণ ফুটবলার ফয়েজ আহমেদ অভি জগন্নাথপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী চার বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হলেও আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
Leave a Reply