বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মিরপুর ইউনিয়নের বড়খাপন গ্রামের সমছু মিয়ার, ছেলে সেলিম মিয়া, পাইলগাও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মিয়াধন উল্লার ছেলে মহিম মিয়া,ও তার ভাই সুজন মিয়া, ও জগন্নাথপুর পৌরসভার সি/এ মার্কেটের মৃত কালা মিয়ার ছেলে আব্দুল মতিন সহ ৪জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উল্লেখিত চার আসামিকে গতরাত তাদের নিউ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আজ সোমবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply