জগন্নাথপুর অফিস::
আসন্ন জগন্নাথপুর উপজেলা নির্বাচন আগামী (২৭ শে জুলাই ২০২২ ) অনুষ্ঠিত হবে। সূত্রে জানা যায় বাংলাদেশ নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রজ্ঞাপনে বলা হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিধি অনুযায়ী নির্বাচন কমিশন সিলেট জেলার ওসমানীনগর উপজেলা পরিষদ ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের জন্য নিম্নবর্ণিত সময়সূচি ঘোষণা করা হয়েছে। রিটার্নিং অফিসার /সহকারী রিটার্নং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ জুন, ২০২২ রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ জুন,২০২২ প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ৭ জুলাই , ২০২২ এবং ভোটগ্রহণ (২৭ শে জুলাই ২০২২ ইং) বুধবার অনুষ্ঠিত হবে।
Leave a Reply