হিফজুর রহমান তালুকদার জিয়া::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর সদর বাজারে পাঠাগার মসজিদ মার্কেটের দোতালার ছাদে অসাবধানতাবশত কাঁঠাল ব্যবসায়ী আতাবুর রহমান বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।
(২৬ জুন) রবিবার দুপুর ৩ ঘটিকায জগন্নাথপুর বাজারে পাঠাগার মসজিদ মার্কেটের নির্মানাধী দ্বিতীয় তলায় ত্রিপলের রশি বাঁধতে গিয়ে অসাবধান বশত ১১ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে লেগে ঘটনাস্থলে মারা যান এ ব্যবসায়ী।
নিহত কাঁঠাল ব্যবসায়ী জগন্নাথপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর নোওয়াহাটি এলাকার বাসিন্দা।তিনি দীর্ঘদিন জগন্নাথপুর বাজারে কাঁঠাল বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ, বিদ্যুৎ বিভাগ ও ফায়ার একটি প্রতিনিধি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
ব্যবসায়ীরা জানান, জগন্নাথপুর বাজারের কাঁঠালবাজারে বন্যার পানি উঠায় ব্যবসায়ীরা ওই মার্কেটের সামনের সড়কে বসে কাঁঠাল বিক্রি করছিলেন। রোদের কারনে ত্রিপল টানাতে গিয়ে আতাবুর রহমান আতা ১১ হাজার কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনে লেগে সাথে সাথে ঘটনাস্থলে মারা যান।
জগন্নাথপুর উপজেলা আবাসিক (বিদ্যুৎ) কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, পৌর শহরের ওপর দিয়ে বিদুতের ১১ হাজার কেভি সংযোগ লাইন গেছে। অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন মারা গেছেন। আমরা খবর পেয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply