জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনভাইরাস প্রতিরোধ কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। আজ রবিবার নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়াারম্যান বিজন কুমার দেব, অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক জহির উদ্দিন, কাউন্সিলর সুহেল আহমদ, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, সাংবাদিক অমিত দেব প্রমুখ। সভায় জগন্নাথপুরের পাইকারি ৭টি সবজি দোকান ১টা পর্যন্ত খোলা রেখে অন্য সকল খুচরা সবজি বাজার ইকড়ছই মাদ্রাসা মাঠ এবং স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সবজি স্থানান্তর করার সিদ্ধান্ত হয়। সরকারী বিধি মোতাবেক নিত্য প্রয়োজনীয়, কৃষিপণ্য ও ঔষুধের দোকান ব্যতীত যে সকল দোকান লুকোচুরি করে খোলা রেখে ব্যবসা পরিচালনা করা হয় তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল কার্যক্রম তদারকি ও বাস্তবায়নের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভায় হাওরের পাকা ধান কাটার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহন করা হয়। সিদ্ধান্তগুলো হচ্ছে, স্থানীয় শ্রমিকদের কাজে লাগানো বিশেষ অটোরিকশা,টমটমসহ বিভিন্ন শ্রেণি-পেশার কর্মহীন মানুষদেরকে ধান কাটার কাজে লাগানোর জন্য উদ্বুদ্ধ করা ও তাদের ত্রাণ সহায়তা প্রদান, এছাড়া অন্যান্য এলাকার শ্রমিকরা যাতে নির্বিঘ্নে আসতে পারে সেজন্য প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জানানো হয় কৃষকদের জমির ৮০ শতাংশ ধান পেকে গেলে দ্রæত কেটে ফেলার জন্য প্রতিটি মসজিদে বার বার মাইকিং করে দ্রæত ধান কাটার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়।
Leave a Reply