পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয়তাবাদী পরিবারের সর্বস্তরেরর নেতাকর্মী সহ দেশ-বিদেশে অবস্হানর বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের অান্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদল কান্ডারী আল আমিন ইসলাম ।
ত্যাগ-কুরবানির মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের দ্বারে সমাগত। ত্যাগই ঈদুল আজহার মূল প্রেরণা। এই প্রেরণা আমাদেরকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পাপ-পঙ্কিলতা পরিত্যাগ করার শিক্ষা দেয়। ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও কুরবানির আদর্শে উজ্জীবিত হয়ে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য ও শোষণ দূর করে একটি শোষণমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য ত্যাগ স্বীকারে অনুপ্রেরণা যোগায়।
আজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখ্যীন এবং বৈশ্বিক মহামারী,বন্যা অর্থনৈতিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার ভূলুন্ঠিত। দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। আমি আশা করি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ত্যাগের মানসিকতা নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে। ধনী-গরীব, রাজনৈতিক বিভেদ ভূলে পবিত্র ঈদকে সুখময় করে তোলাই হোক আমাদের প্রত্যয়। ঈদের আনন্দকে ঐক্যের সুদৃঢ় বন্ধনে পরিণত করে মুসলিম উম্মাহ সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমাদের কামনা।
সম্পুর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় অন্যায় ভাবে শেখ হাসিনা সরকারের কারাগারে দীর্ঘদিন বন্ধি থেকে সাবেক তিন তিন বারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা আজ অসুস্থতায় দিনপাত করছেন নিজ বাসভবনে,গৃহবন্দীও বলা চলে। উনাকে উন্নত চিকিৎসা দিতে দিচ্ছেনা এই মিড নাইট ভোটে নির্বাচিত সরকার ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান ও প্রতিহিংসা শিকার হয়ে নিজ থেকে অনেক দূর ফেরারি জীবন যাপন করছেন, উনাকে দেশের মা মাটি মানুষের কাছে আসতে দিচ্ছেনা এই অবৈধ সরকার।
সমৃদ্ধি , প্রশান্তি ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি মহান আল্লাহর কাছে ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান এর দীর্ঘায়ূ কামনা করি, ইনশা আল্লাহ তারেক রহমান বীরের বেশে আবার ফিরে আসবেন বাংলাদেশে।
আল্লাহ হাফিজ
বাংলাদেশ – জিন্দাবাদ
Leave a Reply