মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর থেকে: :
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার প্রার্থী গরীর দুঃখী ও মেহনতি মানুষের নিবেদিত প্রান, ন্যায় পরায়ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী সমাজ সেবক মোঃ আব্দূল কাদিরের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। বিকাল ৪.০০ ঘটিকার সময় পৌর শহরের বাদাউড়া গ্রামের ফলিক মিয়ার বাড়িতে বিশিষ্ট মুরব্বী আজিজুল হক এর সভাপতিত্বে ও সমাজকর্মী বেলাল আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আখল আলী, মিরবক্স আলী, খলিক মিয়া, কুতুব উদ্দিন, হরিন্দ্র দাস প্রমূখ। প্রস্তুতি সভায় স্বাগত বক্তব্য রাখেন ৬ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলার প্রার্থী আব্দুল কাদির। স্বাগত বক্তব্যে আব্দুল কাদির বলেন আমি সকলের দোয়া প্রার্থী এবং সব সময় আপনাদের পাশে থাকতে চাই। আমাকে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে ৬ নং ওয়ার্ডের উন্নয়নে কাজ করার সুযোগ দিবেন এমনটাই আমি আশা করছি।
Leave a Reply