হৃদয় এস এম শাহ্-আলম মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের নুরুলাহ্পুর গ্রামের মোঃ আশরাফ মিয়ার মেয়ে মোছাঃ নুরজাহান বেগম। বিগত দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে ঘরবন্দী ভাবে কোনো রকমের জীবন যাপন করছে।
পরে (সোমবার ০৬ সেপ্টেম্বর) উপজেলা সমাজ সেবা কর্মকর্তার সূত্রে জানা যায় যে,অসুস্থ নুরজাহান বেগম এখন ক্যান্সার আক্রান্ত।
অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারাতে,সরকারি ভাবে তাহার চিকিৎসা করার জন্য (৫০,০০০) পঞ্চাশ হাজার টাকার চেক তাহার হাতে তুলে দেওয়া হয়েছে।
চেক হস্তান্তর কালে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী সহ প্রমুখ
Leave a Reply