বিশেষ প্রতিনিধি::
আগামী ০২/১১/২০২১ইং (রোজ মঙ্গলবার) সকাল ১১:০০ ঘটিকার সময় সিলেটের কদমতলীর সুন্দরবন কমিউনিটি সেন্টারে সিলেট জেলা অটোটেম্পু/অটোরিক্সা সিএনজি চালক শ্রমিক জোট, রেজিঃ নং চট্ট-২০৯৭ এর ২০২১ইং সালের নবনির্বাচিত জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্টানের আয়োজন করা হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের ভারপাপ্ত সভাপতি জনাব আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, সিলেট জেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
উক্ত শপথ গ্রহণ অনুষ্টানে সিলেট জেলা অটোটেম্পু/অটোরিক্সা সিএনজি চালক শ্রমিক জোট, রেজিঃ নং চট্ট-২০৯৭ এর অন্তর্ভূক্ত সকল উপ-পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ ও সকল শ্রমিকবৃন্দসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আনুরোধ করা হয়েছে।
দাওয়াতক্রমে
বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।
প্রধান নির্বাচন কমিশনার,
সিলেট জেলা অটোটেম্পু/অটোরিক্সা সিএনজি চালক শ্রমিক জোট, রেজিঃ নং চট্ট-২০৯৭।
Leave a Reply