নবীগঞ্জ প্রতিনিধি::
নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, মডেল বাজার আল হেরা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকসহ ৪৩ জনকে স্বপ্নকুঁড়ি ইসলামী সমাজ কল্যাণ এর চেয়ারম্যান, তরুন সমাজ সেবক,ইমন খানের উদ্যোগে বস্ত বিতরণ করা হয়েছে।
আজ সকাল ১০টায়, মাদ্রাসা হল রুমে, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,আব্দুল সালাম লিখনের সঞ্চালনায়,আলহাজ্ব আব্দুর রব এর সভাপতিত্বে বিতরণি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী।মংলাপুর আজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক, আব্দুল অদুদ সুন্দর মিয়া,
জে টিভির নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি,সোহেল আহমদ,স্বপ্নকুঁড়ি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সদস্য, মাহবুব চৌধুরী,বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমেদ।
এছাড়া, স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিকবিদ,শিক্ষকসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত মেহমানগন,তাদের বক্তৃতায় ইসলাম শিক্ষার গুরুত্ব পেশ করেন এবং স্বপ্নকুঁড়ির মত সমাজের আরও সামাজিক সংগঠন, এই রকম ভাল কাজে এগিয়ে আসার আমন্ত্রণ জানান।
পরিশেষে, সভাপতি আলহাজ্ব আব্দুর রব,মাদ্রাসার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং মাদ্রাসায় একটি এতিমখানা খোলার আশা প্রকাশ করেন।এতিমখানা নির্মাণের জন্য দেশ-বিদেশের সবার সাহায্য ও সহযোগিতা কামনা করেন।
পরে বস্ত বিতরনী শেষে, দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply